সোমবার সকালে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বলপ্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিস্ট বলা হয়, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলা হয়। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।


