‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ সভায় আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ৫ আগস্টের পর গঠিত সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় নয়, বরং গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে। অথচ বিএনপির বুদ্ধিজীবীরা এখন পরিকল্পিতভাবে পুরো বিষয়টিকে সাংবিধানিক বৈধতার প্রশ্নে নিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে মূলত বিপ্লবের বৈধতাকেই প্রশ্নের মুখে ফেলা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, সাংবিধানিক বৈধতার দোহাই দিয়ে বিএনপি যে রাজনৈতিক প্রতারণা ও দ্বিচারিতা করছে, তাতে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু নিজেদের স্বার্থের কারণে বিএনপি তা মানতে নারাজ।


