নতুন কমিটিতে আহ্বায়ক পদে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসিরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহকে। অন্যদিকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জন যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন সম্পাদক, সহ-সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত নামগুলোর ক্রম জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করা হয়নি বলেও জানানো হয়।


