২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নতুন মূল্য ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম কমার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।


