প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড ● রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার ● রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী ● নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার ● শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১ ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ● রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা তিতুমীর ● স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান ● প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম ●

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে চীনের প্রযুক্তি বেশি প্রয়োজন: পাটমন্ত্রী

বিজ্ঞাপন
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে চীনের প্রযুক্তি বেশি প্রয়োজন: পাটমন্ত্রী
বাংলাদেশের পাট খাতের উন্নয়নে আর্থিক বিনিয়োগের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) ও চীনের জিয়াংনান ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জাহিদ হোসেন এবং জিয়াংনান বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মা পিবো নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান পাটের বহুমুখী ব্যবহার, উন্নত বীজ উৎপাদন, ফলন বৃদ্ধি এবং বস্ত্র খাতে প্রযুক্তির প্রয়োগ নিয়ে যৌথভাবে কাজ করবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পাটমন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু কাঁচা পাট বা সুতা রপ্তানিতে সীমাবদ্ধ না থেকে উচ্চমূল্যের বহুমুখী পণ্য রপ্তানি করতে চায়। এ লক্ষ্যে বীজ উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত সক্ষমতা বাড়াতে চীনের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জরুরি। তিনি আরও জানান, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) ও জেডিপিসিকে চীনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের সঙ্গে সরাসরি যুক্ত করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

চীনা প্রতিনিধিদল শিল্প খাতে গবেষণার প্রয়োগ নিশ্চিত করতে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুটেক্সের মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত গবেষণা প্ল্যাটফর্ম গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে। প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম জানান, এই সহযোগিতার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আধুনিক উৎপাদন ও নকশার প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে, যা বৈশ্বিক বাজারে দেশের পাট খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা তিতুমীর

উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা তিতুমীর

১ ঘণ্টা আগে
২০৫০ সালের মধ্যে বাংলাদেশের সাড়ে ৭ শতাংশ মানুষ জলবায়ু অভিবাসী হতে পারে: এডিবি

২০৫০ সালের মধ্যে বাংলাদেশের সাড়ে ৭ শতাংশ মানুষ জলবায়ু অভিবাসী হতে পারে: এডিবি

১ ঘণ্টা আগে
এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসার আশা বাণিজ্যমন্ত্রীর

এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসার আশা বাণিজ্যমন্ত্রীর

২ দিন আগে
মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

২ দিন আগে
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা সহজীকরণে আসছে সমন্বিত পরিদর্শন ব্যবস্থা

এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী

৪ দিন আগে
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার

৪ দিন আগে