প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড ● রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার ● রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী ● নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার ● শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১ ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ● রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা তিতুমীর ● স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান ● প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম ●

প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

বিজ্ঞাপন
প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেওয়ার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের সমর্থকরা। সোমবার (১৯ অক্টোবর) সংবাদ সম্মেলন শেষে তোপখানা রোডসংলগ্ন সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

এ সময় ইশরাক হোসেনকে সমর্থকদের বেষ্টনীতে একটি খোলা জিপে দেখা যায়। বিক্ষোভের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে কিছু সময় দূরপাল্লার বাস ও গণপরিবহন চলাচল বন্ধ থাকে। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের পরিপ্রেক্ষিতে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। তাঁর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাঁকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করতে দেখা যায়। ভিডিওতে তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীদের কয়েকজনকে সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে দৌড়াতেও দেখা যায়। তাঁদের একজনকে এক তরুণকে লাথি মারতে দেখা গেছে।

অন্য একটি ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে দেখা যায়। ঘটনাস্থলে ইশরাক হোসেনের ব্যক্তিগতভাবে নিয়োগ করা দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুর পাশাপাশি একজন সরকারি দেহরক্ষীও উপস্থিত ছিলেন। ব্যক্তিগত দেহরক্ষীদের কাছেও অস্ত্র ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড

৩৯ মিনিট আগে
রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার

রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার

৪৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম

১ ঘণ্টা আগে
জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির

জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির

১ দিন আগে
দাওয়াতপত্রে নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দাওয়াতপত্রে নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

১ দিন আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২ দিন আগে