প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড ● রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার ● রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী ● নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার ● শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১ ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ● রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা তিতুমীর ● স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান ● প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম ●

বাংলাদেশে মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: রাজনাথ সিং

বিজ্ঞাপন
বাংলাদেশে মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: রাজনাথ সিং
বাংলাদেশের মতো সহিংসতার মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটানোর চেষ্টা করছে ভারতের বিরোধী দল কংগ্রেস—এমন অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংশোধন নিয়ে আপত্তি তোলার আড়ালে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় দলটি।

শুক্রবার (১৬ অক্টোবর) উত্তর প্রদেশের লখনউয়ে এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং এসব অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে সহিংসতার যে মডেল দেখা গেছে, কংগ্রেসও সেই পথ অনুসরণ করতে চায়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কংগ্রেস ক্ষমতায় থাকাকালে নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন রাজনাথ। এ প্রসঙ্গে ১৯৯৩ সালের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওই সময় নির্বাচন কমিশনে পরিবর্তন আনা হয়েছিল। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার নবীন চাওলাকে অপসারণের সুপারিশ করলেও পরে কংগ্রেস সরকার তাঁকেই প্রধান নির্বাচন কমিশনারের পদে উন্নীত করে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রাজনাথ সিংয়ের দাবি, ভোটার পরিচয়পত্র চালুর পর কংগ্রেস আর এককভাবে সরকার গঠন করতে পারেনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরোধিতা এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে সতর্ক করে রাজনাথ বলেন, গণতন্ত্র কাউকে সহিংসতার আশ্রয় নেওয়ার অধিকার দেয় না। তাঁর অভিযোগ, রাহুল বাধা সৃষ্টি ও বিশৃঙ্খলার রাজনীতি করছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী

রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী

১৭ মিনিট আগে
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’, নেপথ্যে যা ঘটল

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’, নেপথ্যে যা ঘটল

২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে কমল সোনার দাম

বিশ্ববাজারে কমল সোনার দাম

১ দিন আগে
ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পর্যায়ে মার্কিন বাজেট ঘাটতি

ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পর্যায়ে মার্কিন বাজেট ঘাটতি

২ দিন আগে
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

৩ দিন আগে
আইএমএফ- বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছে পাকিস্তান

আইএমএফ- বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছে পাকিস্তান

৫ দিন আগে