প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা তিতুমীর ● স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান ● প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম ● আওয়ামী লীগ নেতারা মাদক সেবন করেন, এলাকা বাটপারের কারখানা হয়েছে: স্পিকার ● ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের সাড়ে ৭ শতাংশ মানুষ জলবায়ু অভিবাসী হতে পারে: এডিবি ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’, নেপথ্যে যা ঘটল ● বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● গুজব ও উগ্রতা রুখে তরুণদের ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির ● দুই বছরের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট ছড়িয়ে দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ●

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’, নেপথ্যে যা ঘটল

বিজ্ঞাপন
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’, নেপথ্যে যা ঘটল
ফ্রান্সে চলমান শিক্ষার্থী বিক্ষোভে নতুন একটি স্লোগান ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে—‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’।

আরবি ও ফরাসি শব্দের মিশ্রণে তৈরি এই বাক্যের অর্থ ‘আল্লাহর নামে, এটি অন্ধকার’। মূলত শিক্ষার্থীদের আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাস্যকর অনুপ্রবেশের চেষ্টাকে ব্যঙ্গ করতেই তরুণরা এই স্লোগানটি লুফে নিয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ধারণা করা হচ্ছে, স্ন্যাপচ্যাটে শিক্ষার্থীদের একটি ব্যক্তিগত চ্যাট গ্রুপে অনুপ্রবেশের চেষ্টায় এক ব্যক্তি প্রথমে এই বার্তাটি পাঠান। তরুণদের কথ্যরীতির অনুকরণে তিনি লেখেন, ‘বিসমিল্লাহ... আমরা সবকিছু ভেঙে ফেলব।’ ভিন্ন ভিন্ন প্রোফাইল থেকে আলজেরিয়ার পতাকার ইমোজি ও কাল্পনিক নাম ব্যবহার করে পাঠানো বার্তাগুলোর ভাষা অস্বাভাবিক হওয়ায় তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, তরুণদের ভাষা বুঝতে কর্তৃপক্ষের ব্যর্থতা এবং আরব বা কৃষ্ণাঙ্গদের ওপর ভাঙচুরের দায় চাপানোর বর্ণবাদী মানসিকতাই এর মাধ্যমে প্রকাশ পেয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ বিষয়ে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কোনো মন্তব্য না করলেও জানিয়েছে, সন্দেহভাজনদের ধরতে তদন্তকারীরা অনেক সময় অনলাইনে ছদ্মপরিচয় ব্যবহার করে থাকেন। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক নিয়োগসহ কয়েকটি দাবিতে গত মাস থেকে ফ্রান্সে এই আন্দোলন চলছে, যা এখন বৃহত্তর আন্দোলনে রূপ নিয়েছে। ইতিমধ্যে সহিংসতায় অন্তত ২৪টি স্কুল ক্ষতিগ্রস্ত এবং প্রায় ৮ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যঙ্গাত্মক এই স্লোগান এখন ফ্রান্স ছাড়িয়ে বেলজিয়াম ও জার্মানিতেও ব্যবহৃত হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে কমল সোনার দাম

বিশ্ববাজারে কমল সোনার দাম

১ দিন আগে
ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পর্যায়ে মার্কিন বাজেট ঘাটতি

ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পর্যায়ে মার্কিন বাজেট ঘাটতি

২ দিন আগে
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

৩ দিন আগে
বাংলাদেশে মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: রাজনাথ সিং

বাংলাদেশে মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: রাজনাথ সিং

৫ দিন আগে
আইএমএফ- বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছে পাকিস্তান

আইএমএফ- বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছে পাকিস্তান

৫ দিন আগে
লাদাখের ২৮ এলাকার নতুন নাম দিয়ে চীনের মানচিত্র প্রকাশ, ভারতের কড়া প্রতিবাদ

লাদাখের ২৮ এলাকার নতুন নাম দিয়ে চীনের মানচিত্র প্রকাশ, ভারতের কড়া প্রতিবাদ

১ সপ্তাহ আগে