প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে বড় চ্যালেঞ্জ হাসিনার দিল্লিতে অবস্থান: হুমায়ুন কবির ● বিটিএমএ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকার আশ্বাস ● জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী ● মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী ● সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের জন্য ২২ জেলায় হবে ‘শিশু স্বর্গ’ ● সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর ● জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ● জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী ● প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ●

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী

বিজ্ঞাপন
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী
মৎস্য খাতের গুরুত্ব বিবেচনায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থের অপচয় বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তর আয়োজিত ‘মৎস্য খাতে বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, প্রাকৃতিক জলাশয় সংকুচিত হওয়া ও পরিবেশগত পরিবর্তনের কারণে দেশীয় মাছের প্রাপ্যতা কমেছে। তাই উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। অভয়াশ্রমে অর্থ ব্যয়ের পাশাপাশি তা বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, মাঠপর্যায়ে নিয়মিত যাচাইয়েরও তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মৎস্যজীবীদের তালিকা তৈরিতে সতর্কতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুয়া বা অযোগ্য ব্যক্তির নাম থাকলে প্রকৃত মৎস্যজীবীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাইয়ে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।

গভীর সমুদ্রের মৎস্যসম্পদ আহরণের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু জরিপে অর্থ ব্যয় না করে এর ফলাফল বাস্তব মৎস্য আহরণে কাজে লাগানোর পরিকল্পনা প্রয়োজন। এ জন্য দক্ষ জনবল, উপযুক্ত জাহাজ ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তরুণ উদ্যোক্তা ও খামারিদের কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত খামার পরিদর্শন ও তদারক করতে হবে। মিঠাপানির মাছ উৎপাদন, রপ্তানি, জলাশয় সংরক্ষণ ও মৎস্যপণ্য প্রক্রিয়াজাতকরণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কর্মশালায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

৫৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে বড় চ্যালেঞ্জ হাসিনার দিল্লিতে অবস্থান: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে বড় চ্যালেঞ্জ হাসিনার দিল্লিতে অবস্থান: হুমায়ুন কবির

১ ঘণ্টা আগে
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

১ ঘণ্টা আগে
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর

সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর

২ ঘণ্টা আগে
তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা

তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা

৪ ঘণ্টা আগে
সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা

সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা

৪ ঘণ্টা আগে