প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ব্যাংকে ছুটি বাড়ল ৩ দিন, ২০২৭ সালে মোট ৩১ দিন ● জাতীয় এসএমই পণ্য মেলায় সেরা স্টলের পুরস্কার পেল আইটি বিটস ● বাংলাদেশে শেখ হাসিনার মতো জল্লাদের স্থান নেই: রিজভী ● পদ্মা সেতু হয়ে দুই অঞ্চলের বাস চলাচল বন্ধ ● বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ ● আ.লীগ কর্মীদের চেয়ে দলটির প্রতি প্রতিবেশী দেশের মন্ত্রীদের প্রেম বেশি: গোলাম পরওয়ার ● তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন ● সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ ● ‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি ● ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে: খাদ্যমন্ত্রী ●

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না

বিজ্ঞাপন
জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া এ দেশে জাতীয় ঐক্য হবে না।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাকে পরিষ্কার বলেছি—আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরা তো জাতীয় ঐক্যের পক্ষেই আছি। জাতীয় ঐক্যের জায়গাটা আপনারাই নষ্ট করেছেন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, আপনারা গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন না। এই দুই জায়গা ছাড়া কখনো এ দেশে জাতীয় ঐক্য হবে না।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই সনদ ও গণভোট মেনে নিন, জাতীয় ঐক্যের জন্য কোনো বৈঠকের প্রয়োজন হবে না। ফ্যাসিস্ট অথবা যেকোনো অপশক্তি মাথা তুলে দাঁড়াতে চাইলে এই পক্ষই তাদের একসঙ্গে মোকাবিলা করবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং প্রশাসনের সব স্তরে অযোগ্য ও দলকানা লোকদের বসিয়ে দেওয়া হচ্ছে, যারা ভয়াবহ দুর্নীতিবাজও। অথচ আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ।

তিনি বলেন, যারা জ্বালাও-পোড়াও করছে, তাদের সঙ্গে আঁতাত বাদ দিয়ে সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে। স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের আশ্রয়-প্রশ্রয় ও সুবিধা দেওয়ার দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে আসতে না পারলে কিসের ঐক্য—প্রশ্ন তোলেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

জামায়াত আমির বলেন, তাদের দলীয় বা জোটগত কোনো দাবি নেই; সাত দফা দাবির প্রত্যেকটিই জনগণের দাবি। ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছে। নির্বাচনের আগে তারাও বলেছে, আমরাও বলেছি—গণভোটে বিজয়ী হলে তার পুরোটাই বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা, মাদ্রাসা থেকে বের হয়ে আসা যুবসমাজের একটি অংশকে মানুষ ভুলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আজ তাদের কোনো মূল্যায়ন নেই। তিনি বলেন, ‘আমাদের জবাব খুবই স্পষ্ট। আমরা এগুলো মেনে নেব না। এর বিরুদ্ধে সংসদের ভেতরে এবং বাইরে আমাদের লড়াই চলবে সমানতালে।’

নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
বাংলাদেশে শেখ হাসিনার মতো জল্লাদের স্থান নেই: রিজভী

বাংলাদেশে শেখ হাসিনার মতো জল্লাদের স্থান নেই: রিজভী

৯ মিনিট আগে
আ.লীগ কর্মীদের চেয়ে দলটির প্রতি প্রতিবেশী দেশের মন্ত্রীদের প্রেম বেশি: গোলাম পরওয়ার

আ.লীগ কর্মীদের চেয়ে দলটির প্রতি প্রতিবেশী দেশের মন্ত্রীদের প্রেম বেশি: গোলাম পরওয়ার

১ ঘণ্টা আগে
‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি

‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি

১ ঘণ্টা আগে
ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে: খাদ্যমন্ত্রী

ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে: খাদ্যমন্ত্রী

২ ঘণ্টা আগে
সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

৭ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়নসহ ৬ দফা প্রস্তাব জামায়াতের মজলিসে শূরায়

জুলাই সনদ বাস্তবায়নসহ ৬ দফা প্রস্তাব জামায়াতের মজলিসে শূরায়

১ দিন আগে