প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

বিজ্ঞাপন
নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে
চাল, ডাল, চিনি, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং, আমদানি শুল্ক ও কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। রোববার জাতীয় সংসদের অধিবেশনে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি শুল্ক ও কর কমানোর পাশাপাশি আমদানি প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে; পাশাপাশি টিসিবির ডিলারশিপ কার্যক্রমের আওতায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। বাজারে অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুতদারি ও বাজার কারসাজি প্রতিরোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

৩ ঘণ্টা আগে
২৬টি দেশে ফল রপ্তানি করছে বাংলাদেশ, আয় ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার

২৬টি দেশে ফল রপ্তানি করছে বাংলাদেশ, আয় ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার

৩ ঘণ্টা আগে
দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

৪ ঘণ্টা আগে
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে
ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

৫ ঘণ্টা আগে
রমজানের তিন মাস আগেই ছোলার বাজারে উত্তাপ, আরও দাম বাড়ার শঙ্কা

রমজানের তিন মাস আগেই ছোলার বাজারে উত্তাপ, আরও দাম বাড়ার শঙ্কা

৭ ঘণ্টা আগে