প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। রোববার (১৫ নভেম্বর) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফইসি) তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী আমাদের অনেক পণ্য রয়েছে; শুধু পণ্যের দিকে নজর না দিয়ে এর বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিতে হবে। বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ শক্তিশালী করতে হলে এই পদক্ষেপ জরুরি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের সঙ্গে নিবিড় সম্পর্কের মাধ্যমে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও জোরদার করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন ও বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি এক্সপোর আয়োজন সফল করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রপ্তা উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বিজিএমইএর যৌথ উদ্যোগে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিসিএফইসিতে গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এক্সপোতে বিশ্বের ১৫টি দেশের ৬০টির বেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে; এ ছাড়া ২৮টি দেশের ক্রেতা প্রতিনিধি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আবদুল খালেক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিজিএমইএ পরিচালক মো. রেজওয়ান সেলিম।নি

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

৩ ঘণ্টা আগে
২৬টি দেশে ফল রপ্তানি করছে বাংলাদেশ, আয় ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার

২৬টি দেশে ফল রপ্তানি করছে বাংলাদেশ, আয় ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার

৩ ঘণ্টা আগে
নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

৩ ঘণ্টা আগে
দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

৪ ঘণ্টা আগে
ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

ডলারের দামে কারসাজি হলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

৫ ঘণ্টা আগে
রমজানের তিন মাস আগেই ছোলার বাজারে উত্তাপ, আরও দাম বাড়ার শঙ্কা

রমজানের তিন মাস আগেই ছোলার বাজারে উত্তাপ, আরও দাম বাড়ার শঙ্কা

৬ ঘণ্টা আগে