প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

বিজ্ঞাপন
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (১৫ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির সময় ৪ জন আওয়ামী সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় এবং অনেকে আহত হয়। কিন্তু বিএনপি সরকার চায় না আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও লিখেন, আশা করি শীঘ্রই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। সবচেয়ে বড় কথা, একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বদ্ধপরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রাশেদ খাঁন লিখেন, দেখলাম আসিফ মাহমুদ ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছেন যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসনাত ও সারজিসসহ তার দলের নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিল? সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নাহিদ ইসলামদের উদ্ধারের আহ্বান জানিয়ে পোস্ট করেছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

সবশেষে তিনি লিখেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
সিঙ্গাপুরে অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

সিঙ্গাপুরে অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল

২ ঘণ্টা আগে
নিষিদ্ধ ছাত্রলীগ পরিচয়ে সামান্তা শারমিনকে হুমকি

নিষিদ্ধ ছাত্রলীগ পরিচয়ে সামান্তা শারমিনকে হুমকি

৩ ঘণ্টা আগে
‘জুলাই শহীদ’ নামে অ্যাপ চালু করল জামায়াত

‘জুলাই শহীদ’ নামে অ্যাপ চালু করল জামায়াত

৩ ঘণ্টা আগে
জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের আশু রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া ও আলোচনা সভা

জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের আশু রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া ও আলোচনা সভা

৪ ঘণ্টা আগে
প্রযুক্তি নিয়ন্ত্রণে প্রয়োজন কঠোর আইন: রিজভী

প্রযুক্তি নিয়ন্ত্রণে প্রয়োজন কঠোর আইন: রিজভী

৪ ঘণ্টা আগে