প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ● দণ্ডিত-পলাতক হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে ● জলবায়ু অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী ● চট্টগ্রামে নিষিদ্ধ লীগের ধর্মঘট ঘিরে মাঠে বিএনপি-জামায়াত ● ঈশ্বরগঞ্জের এমপির পিতার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ● জ্বালানিবিষয়ক সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন ফরিদগঞ্জের মহিউদ্দিন রাব্বানি ● যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ● অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ ● সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ●

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ

বিজ্ঞাপন
অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ
খাদ্যপণ্যের দাম বাড়ার হার কমায় অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এ মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। গত সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০৭ শতাংশীয় পয়েন্ট। তবে খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে পরিস্থিতি উল্টো। এসব পণ্যের দাম বাড়ার হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে তেমন স্বস্তি আসেনি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বছরের অক্টোবরে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি এখনো কিছুটা বেশি রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে খাবারের বাইরে অন্যান্য পণ্য ও সেবার ব্যয় বেড়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গ্রাম ও শহর দুই জায়গাতেই খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ (সেপ্টেম্বরে ৮ দশমিক ৩৮ শতাংশ); গ্রামে খাদ্যে ৬ দশমিক ৩৭ শতাংশ (আগে ৭ দশমিক ১৮) এবং খাদ্যবহির্ভূতে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশ (আগে ৯ দশমিক ৫৭)। শহরাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ (সেপ্টেম্বরে ৮ দশমিক ২৬); শহরে খাদ্যে ৬ দশমিক ৪২ শতাংশ (আগে ৭ দশমিক ২৫) এবং খাদ্যবহির্ভূতে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশ (আগে ৮ দশমিক ৯৪)।

এদিকে দীর্ঘ সময়ের গড় হিসাবেও মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের হিসাবে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় বাড়ছে কম হারে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ। অর্থাৎ মজুরি বাড়ার গতিও কমেছে। কৃষি, শিল্প ও সেবা তিন খাতেই মজুরি বৃদ্ধির হার কমেছে—কৃষিতে ৭ দশমিক ৫৫ শতাংশ (সেপ্টেম্বরে ৭ দশমিক ৮৯), শিল্পে ৭ দশমিক ৬২ শতাংশ (আগে ৭ দশমিক ৮৬) এবং সেবায় ৭ দশমিক ৯৬ শতাংশ (আগে ৮ দশমিক ০৭)।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অর্থাৎ অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, আর মজুরি বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। ফলে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে শূন্য দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট কম। এতে পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, সে তুলনায় মানুষের আয় বাড়ছে না; ফলে বাড়তি খরচ সামলাতে সাধারণ মানুষকে চাপের মধ্যে থাকতে হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া

১৩ মিনিট আগে
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

২১ ঘণ্টা আগে
পতিত সরকারের আমলে দেশে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল: তিতুমীর

পতিত সরকারের আমলে দেশে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল: তিতুমীর

১ দিন আগে
তথ্য কোনো সরকারের একক সম্পদ নয়, মালিক জনগণ: অর্থমন্ত্রী

তথ্য কোনো সরকারের একক সম্পদ নয়, মালিক জনগণ: অর্থমন্ত্রী

১ দিন আগে
রিজার্ভ খরচ করায় বাড়ছে ডলারের দাম, ছাড়িয়েছে ১২৪ টাকা

রিজার্ভ খরচ করায় বাড়ছে ডলারের দাম, ছাড়িয়েছে ১২৪ টাকা

১ দিন আগে
দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী

দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী

২ দিন আগে