প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: জামায়াত আমির ● ‘দক্ষ যুব গড়বে দেশ’: জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন ● দেশের বাজারে ভরিতে সোনার দাম কমল ৫ হাজার ৪৮১ টাকা ● আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ ● দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির ● বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল ● জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে মানুষ: মঞ্জু ● সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ●

সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন
সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট
পারস্পরিক সম্মতির ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক ভেঙে যাওয়ার পর যৌন ঘনিষ্ঠতাকে ধর্ষণ হিসেবে আখ্যায়িত করে মামলা করা যাবে না বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার (৩০ অক্টোবর) এক ধর্ষণ মামলার রায়ে এ কথা বলেন আদালত। এ সময় বিচ্ছেদের পর প্রতিশোধ নিতে ফৌজদারি আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানান, সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক শেষ হওয়ার পর পুরোনো ঘটনাগুলোকে সূক্ষ্মভাবে খুঁটিয়ে দেখে সহিংসতা বা যৌন নিপীড়ন হিসেবে উপস্থাপনের প্রবণতা দেখা যাচ্ছে। কেরালার একটি মামলার রায়ে এ পর্যবেক্ষণ দেওয়া হয়, যেখানে এক নারী আট বছর পর তাঁর বিবাহিত সাবেক প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। ১৫ বছর পর ওই ব্যক্তিকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদালত বলেন, এটি স্পষ্টতই পারস্পরিক সম্মতির সম্পর্ক ছিল।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​আদালত সতর্ক করে বলেন, প্রতিটি তিক্ত বিচ্ছেদকে ধর্ষণের মামলায় রূপ দিলে মূল অপরাধের গুরুত্ব কমে যায়। সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং এটি প্রতারণা বা জালিয়াতি নয়। তবে সত্যিকার অর্থে যেখানে সম্মতির অভাব বা যৌন নিপীড়নের প্রমাণ পাওয়া যাবে, সেখানে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। আদালত জোর দিয়ে বলেন, সম্পর্ক ভেঙে গেলে বিচারব্যবস্থাকে যেন প্রতিশোধ নেওয়ার হাতিয়ারে পরিণত করা না হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল

বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল

৫৫ মিনিট আগে
আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

২ দিন আগে
থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

৬ দিন আগে
সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

১ সপ্তাহ আগে
ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

১ সপ্তাহ আগে
অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

১ সপ্তাহ আগে