প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ● আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর ● শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ ● জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি ● তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ● শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, আয়োজন হবে সারা দেশে ● মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো আপস নয়: নৌপরিবহন সচিব ●

দুই মাসে দৃশ্যমান অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরানোর হুঁশিয়ারি

বিজ্ঞাপন
দুই মাসে দৃশ্যমান অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরানোর হুঁশিয়ারি
প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী দুই মাসের মধ্যে চলমান প্রকল্পগুলোতে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সম্মেলনকক্ষে সংস্থাটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে তিনি দাসেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় পাইপলাইন সংযোগ প্রকল্প দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন। পাশাপাশি পূর্বাচলে পানি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলতে দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির নির্দেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে প্রতিদিন পানির চাহিদা ও সরবরাহ উভয়ই ৩১৪ কোটি লিটার। জনসংখ্যা ও আবাসন বাড়ার সঙ্গে পানির চাহিদাও বাড়ছে। কিন্তু গত সাত মাসে ওয়াসার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি বা নতুন উদ্যোগের প্রতিফলন দেখা যায়নি। পানির সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, বর্তমানে সরবরাহ করা পানির ৭৪ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে এবং ২৬ শতাংশ উপরিভাগের উৎস থেকে আসে। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ২০ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনতে উপরিভাগের পানিনির্ভর প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

ওয়াসার পরিচালনা পর্ষদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বোর্ডের কার্যক্রম অনেক ক্ষেত্রে জনসেবামূলক কাজের গতি কমিয়ে দিচ্ছে। এ কারণে আইন সংশোধন করে দেশের সব ওয়াসা থেকে বোর্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে নিজস্ব রাজস্ব আয় বাড়িয়ে বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমানো, মিটার রিডিং ও বিলিংয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা জোরদার এবং ২০৫০ সালের চাহিদা বিবেচনায় নতুন জনবল কাঠামো তৈরির নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শহরের অবৈধ ও চোরাই পানির সংযোগ চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মীর শাহে আলম বলেন, এসব কর্মকাণ্ডে প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক দুর্বৃত্তরা জড়িত থাকলেও তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। সেবামূলক প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের সেবা ব্যাহত করা যাবে না। পাশাপাশি পানির অপচয় রোধে সচেতনতামূলক প্রচার চালানোরও নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী সমিতি, ডিপ্লোমা অ্যাসোসিয়েশন ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জানান, দুই মাস পর আবারও ওয়াসার কার্যক্রম পর্যালোচনা করা হবে। এর মধ্যে দৃশ্যমান পরিবর্তন এনে নগরবাসীর পানিসেবা উন্নত করার প্রত্যাশা জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
গুলিস্তানে ফুটপাতের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, হকারদের গ্রেপ্তারের হুঁশিয়ারি

গুলিস্তানে ফুটপাতের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, হকারদের গ্রেপ্তারের হুঁশিয়ারি

২২ ঘণ্টা আগে
ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হবে: ডিএনসিসি প্রশাসক

ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হবে: ডিএনসিসি প্রশাসক

১ দিন আগে
গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান

গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান

৪ দিন আগে
রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

৫ দিন আগে
রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ

১ সপ্তাহ আগে
ডেমরাসহ যেসব এলাকায় বুধবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেমরাসহ যেসব এলাকায় বুধবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

১ সপ্তাহ আগে