শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে পালিত 'ক্লিনিং ডে' কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই। যানজট ও পথচারীদের দুর্ভোগ কমাতে আগামী সপ্তাহেই নিউমার্কেট এলাকায় পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার ওপর জোর দেন তিনি।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে মালিবাগে তাদের কার্যালয়ের সামনের বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) সরিয়ে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য চলতি মাসেই নতুন একটি এসটিএস নির্মাণ শেষ হবে। শনিবার সকালে সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফকিরাপুলে গিয়ে শেষ হয়।


