প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ● বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ● জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতিমন্ত্রী ● বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী ●

শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

বিজ্ঞাপন
শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন উদ্বোধন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১২ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কাজের উদ্বোধন করেন। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এ উদ্যোগের লক্ষ্য এলাকার পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। তাঁদের জন্য মৃত্যুজনিত ঝুঁকি ভাতা হিসেবে চার লাখ টাকা করে দেওয়া এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য রাখতে হবে এবং প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করলে নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও কমানো সম্ভব।

উদ্বোধন শেষে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, সতর্কতামূলক সাইন ও হাই-ভিজিবিলিটি ভেস্ট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ডিএসসিসি জানিয়েছে, এর আগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট-সংলগ্ন পলাশী এলাকার এসটিএস আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। অনুষ্ঠানে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে: ডিএনসিসি প্রশাসক

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে: ডিএনসিসি প্রশাসক

১ দিন আগে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

৩ দিন আগে
উচ্ছেদকৃত মাদকের আড্ডার জায়গায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

উচ্ছেদকৃত মাদকের আড্ডার জায়গায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

৪ দিন আগে
প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

৪ দিন আগে
দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

৫ দিন আগে
গুলশান-বারিধারার লেকের পানি ঠিক করতে না পারলে দেশ কীভাবে ঠিক করব: গৃহায়নমন্ত্রী

গুলশান-বারিধারার লেকের পানি ঠিক করতে না পারলে দেশ কীভাবে ঠিক করব: গৃহায়নমন্ত্রী

৫ দিন আগে