প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ফেরার পর: তথ্য উপদেষ্টা ● আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা ● ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ ● চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু ● বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী ● বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনা শুরু ● টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা ● রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি ● রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি ● ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু ●

বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনা শুরু

বিজ্ঞাপন
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনা শুরু
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ২০২৭ সালের মধ্যে একটি আধুনিক ও ভারসাম্যপূর্ণ চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এ আলোচনার প্রথম দফার উদ্বোধন করা হয়।

আলোচনাটি উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এতে মালয়েশিয়ার ৩১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রধান আলোচক ড. রশিদি সাইদ এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রধান আলোচক খাদিজা নাজনীন। উদ্বোধনী অধিবেশনে আলোচনার রূপরেখা ও কার্যপরিধি নির্ধারণে দুই দেশের মধ্যে ‘টার্মস অব রেফারেন্স’ (টিওআর) স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাণিজ্য সচিব জানান, গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকালে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এ চুক্তির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। চুক্তিটি সম্পন্ন হলে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি হালাল শিল্প, সেমিকন্ডাক্টর, ডিজিটাল বাণিজ্য, লজিস্টিকস এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যৌথ বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মালয়েশিয়ার প্রধান আলোচক ড. রশিদি সাইদ জানান, প্রস্তাবিত এফটিএ কেবল শুল্ক হ্রাসের চুক্তি নয়, বরং সুষম অর্থনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার একটি কৌশলগত উদ্যোগ। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। প্রথম দফার এই আলোচনা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ফেরার পর: তথ্য উপদেষ্টা

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ফেরার পর: তথ্য উপদেষ্টা

৫ মিনিট আগে
টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা

৩ ঘণ্টা আগে
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাহারের দাবি টিআইবির

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাহারের দাবি টিআইবির

১৮ ঘণ্টা আগে
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৮ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাব লাউঞ্জে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভল

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাব লাউঞ্জে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভল

১৮ ঘণ্টা আগে
এনবিআর চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পেলেন আহসান হাবিব

এনবিআর চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পেলেন আহসান হাবিব

১৮ ঘণ্টা আগে