বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ২০০৬ সালেও দলটি তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। বর্তমানে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে অভিযোগ করে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের জেরে গত কয়েক মাসে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে বিএনপিকে ভোট দেওয়া নিয়ে সমালোচনা করায় এক নারীও রয়েছেন।
দেশে নতুন করে স্বৈরাচারী প্রবণতা তৈরি হচ্ছে মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, শুরুতেই তা রুখতে না পারলে জনগণকে এর পরিণতি ভোগ করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে তিনি হুঁশিয়ারি দেন, নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে বিএনপি তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।


