পরবর্তীতে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানালে মা-বাবার জেরার মুখে সে ঘটনাটি খুলে বলে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে চাপ দিলে তিনি অপরাধ স্বীকার করেন। এ সময় ক্ষুব্ধ বাবা তাকে সপাটে চড় মারেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে স্থানীয় উৎসুক জনতাও ওই শিক্ষককে মারধর করে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার ও আটক করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা প্রক্রিয়াধীন।


