বুধবার (২১ অক্টোবর) রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ফেক নিউজ ও বিকৃত তথ্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের নয়, বরং সারা বিশ্বের। তাই আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদ নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।
ফেক নিউজ নিয়ন্ত্রণে অংশীজন ও সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। এদিন মন্ত্রী ভোলার মদনমোহন মন্দির, লক্ষ্মীগোবিন্দ মন্দিরসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।


