এর আগে সকাল ৬টার দিকে সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। পরিস্থিতি বিবেচনায় ও পর্যটকদের নিরাপত্তায় বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর সাজেক সড়ক অবরোধ করে স্থানীয় দুটি সংগঠন। দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ শিথিল থাকলেও ছুটি শেষে তা আবার শুরু হয়েছে। সাজেক রিসোর্ট ও কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, ছুটি শেষ হওয়ার আগেই পর্যটকদের সাজেক ছাড়তে বাধ্য হওয়ায় তাঁদের ভোগান্তির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, রিসোর্ট মালিক ও পরিবহন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছে।


