প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড ● রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার ● রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী ● নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার ● শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১ ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ● রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা তিতুমীর ● স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান ● প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম ●

সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় ভাসমান হাসপাতাল, বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর উদ্যোগ

বিজ্ঞাপন
সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় ভাসমান হাসপাতাল, বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর উদ্যোগ
উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ভাসমান হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর পার্ক ঘাটে নোঙর করা ‘ইমপ্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতাল’ পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের আধুনিক চিকিৎসাব্যবস্থা ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন। চোখ, নাক-কান-গলা ও অর্থোপেডিকসহ বিভিন্ন রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

একই দিন দুপুরে নারায়ণগঞ্জের প্রাণ-আরএফএল কারখানা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় বৃত্তাকার নৌপথে চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে নির্মাণাধীন ওয়াটারবাসের মডেলও পরিদর্শন করেন তিনি। আধুনিক ও পরিবেশবান্ধব জলযান চালু, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নগর পরিবহনে নৌপথের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রতিমন্ত্রী বলেন, নগর পরিবহনে নৌপথের ব্যবহার বাড়ানো গেলে যাত্রীদের জন্য বিকল্প ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা, সেবার মান এবং জলযানের উপযোগিতা নিশ্চিত করা জরুরি।

নৌপথের আধুনিকায়ন ও নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করে বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর সম্ভাবনা নিয়ে কাজ চলছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সড়কপথের ওপর চাপ কমানোর পাশাপাশি নগরবাসীর যাতায়াতে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
আওয়ামী লীগ নেতারা মাদক সেবন করেন, এলাকা বাটপারের কারখানা হয়েছে: স্পিকার

আওয়ামী লীগ নেতারা মাদক সেবন করেন, এলাকা বাটপারের কারখানা হয়েছে: স্পিকার

১ ঘণ্টা আগে
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

৪ ঘণ্টা আগে
রাজশাহীতে মন্দির পরিদর্শনে গিয়ে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে মন্দির পরিদর্শনে গিয়ে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

২৩ ঘণ্টা আগে
আখচাষিদের প্রণোদনার তালিকায় প্রথমেই বিএনপির এমপি চাঁদের নাম

আখচাষিদের প্রণোদনার তালিকায় প্রথমেই বিএনপির এমপি চাঁদের নাম

২৩ ঘণ্টা আগে
রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারাজসহ ৭ দাবি ভূমিমন্ত্রীর

রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারাজসহ ৭ দাবি ভূমিমন্ত্রীর

২৩ ঘণ্টা আগে
প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের

১ দিন আগে