প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

বিজ্ঞাপন
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, ময়মনসিংহ বিভাগকে অবহেলিত রাখতে চান না তিনি। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সংসদ সদস্য, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে দ্রুত সমীক্ষা চালানো হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন মন্ত্রী। তিনি আরও বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। পাশাপাশি নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী জানান, ৩৫টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩১ থেকে ২০৩৬-৩৭ সালের মধ্যে পর্যায়ক্রমে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। নিউইয়র্ক, সিডনি, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নিয়েও কাজ করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। মাদকমুক্ত পরিবেশ, খেলাধুলা ও শৃঙ্খলার চর্চার মাধ্যমে তরুণদের নিজেদের গড়ে তুলতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ময়মনসিংহে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, যেখানে সাংবাদিকদের সুযোগ-সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের ব্যবস্থা থাকবে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

২ ঘণ্টা আগে
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

২ ঘণ্টা আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১ দিন আগে
পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

১ দিন আগে
পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে
দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে