প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

বিজ্ঞাপন
পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত
পঞ্চগড় জেলা কারাগারে বন্দিদের রেশনের ভুয়া বিল তৈরি করে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের দায়ে কারাগারের সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড় কারাগারে দায়িত্ব পালনকালে আব্দুল ফাত্তাহ তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫৭টি ভুয়া বিল পাস করেন। এসব প্রতিষ্ঠানের নাম বাবা মায়ের দোয়া, নূর স্টোর ও শুভ স-মিল। এ ঘটনায় জেল সুপার, জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং কারারক্ষী মো. জাফর মাহামুদ শাকিলের যোগসাজশের কথাও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তদন্তে বলা হয়, বন্দির সংখ্যা কম থাকা সত্ত্বেও অতিরিক্ত অর্থ আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ জালিয়াতি করা হয়। জেল সুপারকে পাশ কাটিয়ে কারারক্ষী শাকিলের মাধ্যমে বিল প্রস্তুত করে হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানো হয়। পরে আত্মসাৎ করা অর্থের মধ্যে ৯টি চালানের মাধ্যমে ৪০ লাখ টাকা সোনালী ব্যাংকে জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আব্দুল ফাত্তাহর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে তাঁকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা কারাগারে সংযুক্ত অবস্থায় সাময়িক বরখাস্ত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

২ ঘণ্টা আগে
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

২ ঘণ্টা আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

১ দিন আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১ দিন আগে
পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে
দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে