প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার

বিজ্ঞাপন
কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার
বিদ্যুৎ ও সারের সংকট এবং মূল্যবৃদ্ধির বিষয়ে ভোট চাইতে আসা প্রার্থীদের কাছে জবাবদিহি দাবি করার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার চিলারং ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান। দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, নির্বাচনের পর সরকারি দল দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও দলীয়করণে জড়িয়েছে। আগামীতে তারা নির্বাচিত হলে জনগণের ভোগান্তি আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, নির্বাচিত হলে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করবেন। সরকারি বরাদ্দের অর্থের অপব্যবহার হতে দেবেন না এবং বরাদ্দ বণ্টনে দলীয়করণ করবেন না। ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অতীতের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে দেলাওয়ার বলেন, এতে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি; বরং নির্বাচিত জনপ্রতিনিধি, তাঁদের আত্মীয়স্বজন ও অনুসারীদের সম্পদ বেড়েছে বলে তিনি দাবি করেন। জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়তে চায় উল্লেখ করে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ঠাকুরগাঁও গড়তে স্থানীয়দের সহযোগিতা চান।

আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানও দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও দলীয়করণের প্রতিবাদে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা ওলামা বিভাগের সভাপতি ফজলে রাব্বি মোর্তজাবীর সভাপতিত্বে এবং চিলারং ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হকের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি মাহমুদুল হাসান। এ সময় ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১ ঘণ্টা আগে
বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী

বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী

২ ঘণ্টা আগে
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

২ ঘণ্টা আগে
পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

৩ ঘণ্টা আগে
জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

১ দিন আগে
‘হাদির লড়াই জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘হাদির লড়াই জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দিন আগে