প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ● বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ● জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতিমন্ত্রী ● বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী ●

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

বিজ্ঞাপন
পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে পুরোনো রাজনৈতিক সংস্কৃতি আবার ফিরে আসছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, যে-ই ফ্যাসিবাদী হয়ে উঠবে, তার বিরুদ্ধেই কথা বলতে হবে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের কল্যাণ, মেধা ও যোগ্যতাভিত্তিক এবং ছাত্র সংসদকেন্দ্রিক হবে বলে প্রত্যাশা ছিল। এ লক্ষ্য সামনে রেখে ডাকসুসহ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে দখলদারত্ব, গণরুম ও গেস্টরুমের পুরোনো সংস্কৃতি ফিরতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দেশের রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে ডাকসু ভিপি বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও অর্থ পাচারের অভিযোগ তোলেন। তিনি বলেন, অন্যায় ও দখলদারত্বের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, জুলাই আন্দোলনে সায়েন্স ল্যাব এলাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও নৈতিকতার বিকাশ ঘটানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এ সময় শহীদ উসমান হাদি ও আবরার ফাহাদের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, শুধু কোন বিষয়ে বা প্রতিষ্ঠানে পড়ছেন, তা সাফল্যের একমাত্র নির্ধারক নয়; বরং সময়ের সদ্ব্যবহার, পরিকল্পনা ও দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা বাড়ানো, বিদেশি ভাষা শেখা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ডাকসুর চাকরি মেলার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, সেখানে ৩০টির বেশি চীনা কোম্পানি অংশ নিয়েছিল এবং ৪০০-এর বেশি শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে চাকরি পেয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব চাকরির বেতন ছিল ৬০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত।

বক্তব্যের শেষ পর্যায়ে জুলাই বিপ্লবের শহীদদের অসমাপ্ত কাজ বাস্তবায়ন, গণভোটের জনরায় কার্যকর এবং ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান তিনি। জ্বালানি সংকট ও বিভিন্ন ক্ষেত্রে দখলদারত্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাদিক কায়েম।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি সাইমুন ইসলাম সানি। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। প্রধান আলোচক ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ ছাড়া কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিছুর রহমান আনিছ, সাবেক কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল মারুফসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১ মিনিট আগে
বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী

বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী

২৭ মিনিট আগে
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

২৮ মিনিট আগে
কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার

কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার

২৩ ঘণ্টা আগে
জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

১ দিন আগে
‘হাদির লড়াই জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘হাদির লড়াই জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

২ দিন আগে