প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড ● রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার ● রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী ● নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার ● শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১ ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ● রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা তিতুমীর ● স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান ● প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম ●

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

বিজ্ঞাপন
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, নতুন বইয়ে খেলাধুলার উপকারিতা, পুষ্টি ও সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় খাবার সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া পল্লবী ও রূপনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করার উদ্যোগের কথাও জানান তিনি। শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, সরকার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমিনুল হক। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
এইচএসসির ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

এইচএসসির ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

২৩ ঘণ্টা আগে
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির উপপরিচালক বাবুল হোসেন

বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির উপপরিচালক বাবুল হোসেন

৪ দিন আগে
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বেড়ে হচ্ছে ৩ বছর, পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ৬ গুণ

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বেড়ে হচ্ছে ৩ বছর, পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ৬ গুণ

১ সপ্তাহ আগে
কামিল পরীক্ষার বাড়তি ফি প্রত্যাহারের দাবি

কামিল পরীক্ষার বাড়তি ফি প্রত্যাহারের দাবি

২ সপ্তাহ আগে
চাকরি পেয়েও যোগ দেননি ১,৪৭১ জন

চাকরি পেয়েও যোগ দেননি ১,৪৭১ জন

২ সপ্তাহ আগে
প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

২ সপ্তাহ আগে