বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এতে নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে ক্যান্সারের চিকিৎসা নেওয়ার সুযোগ বাড়বে এবং ঢাকামুখী রোগীর চাপ কমবে।
আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা সম্প্রসারণের পাশাপাশি দেশে রোবটিক সার্জারি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চাহিদা অনুযায়ী ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে চলতি বছর পাঁচটি আনার পরিকল্পনা রয়েছে।
পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারা দেশে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন চলবে। এ সময় ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তন ও পরবর্তী কার্ডিয়াক জটিলতার বিষয় বিবেচনায় চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




