প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা ● ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০ ● লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে জেট ফুয়েলের দাম ● প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ● যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক ● তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর ● বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, নগর অবকাঠামোয় বড় বরাদ্দ ● হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৯৩ ●

১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, নগর অবকাঠামোয় বড় বরাদ্দ

বিজ্ঞাপন
১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, নগর অবকাঠামোয় বড় বরাদ্দ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নগর অবকাঠামো, গ্রামীণ যোগাযোগ, রেল, বিদ্যুৎ এবং সিটি করপোরেশনের সড়ক ও ড্রেনেজ উন্নয়নে বড় বরাদ্দ রাখা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সবচেয়ে বেশি ৭ হাজার ৩৯ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন’ অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনের ফলে প্রকল্প ব্যয় ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা বাড়ানো হয়েছে। পুরো অর্থ সরকারি তহবিল থেকে দেওয়া হবে।

গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়নে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ এবং রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচটি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ উন্নয়নে ৭৮৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ এবং বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। পঞ্চগড়ের ভজনপুর-পঞ্চগড় সড়কে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণেও ২০৩ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে প্রকল্প ঋণ ও অনুদান থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৭ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৭৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হবে।

এ ছাড়া বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদন হয়েছে। এতে ব্যয় বেড়ে ২ হাজার ১৬৮ কোটি ৮৮ লাখ টাকা এবং মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

ফ্রান্সের প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়নে ২১১ কোটি ৩০ লাখ টাকা এবং সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে ১৮৪ কোটি ৮৮ লাখ টাকার নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ৩৬ কোটি ৫০ লাখ টাকা বাড়িয়ে ৯২৬ কোটি ১২ লাখ টাকা এবং মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে জেট ফুয়েলের দাম

লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে জেট ফুয়েলের দাম

১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

৭ ঘণ্টা আগে
জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

১ দিন আগে
নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ

নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ

২ দিন আগে
প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর

প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর

২ দিন আগে
আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

২ দিন আগে