প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে হয়রানির অভিযোগ, বিমানের কাছে জামায়াতের চার এমপির চিঠি ● দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’ ● বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং, এরা কেমন ইসলামিক দল: চরমোনাই পীর ● জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর ● ভান্ডারিয়ায় মাদ্রাসা প্রধানদের সঙ্গে গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময় ● সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ৫০ লাখ ডলার ● মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ● ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক ● শাহজালালে ভোগান্তি নিয়ে আক্ষেপ, ‘দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে’ ● কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ●

মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বিজ্ঞাপন
মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
‘ভাববো নতুন, গড়বো নতুন—বিজ্ঞানময় হোক জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর মতিঝিলের মিসবাহুল উলূম কামিল মাদরাসায় ‘১ম বিজ্ঞান মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মাদরাসা প্রাঙ্গণে বিজ্ঞান ক্লাবের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা, গবেষণার আগ্রহ ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, মডেল ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করেন। এতে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক বিজ্ঞানচর্চার সুযোগ পান তারা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এহ্ইয়াউস সুন্নাহ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ কুতুবুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সাতারকুল নুরমোহাম্মাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, বিএফইউজের নির্বাহী সদস্য ও মাদরাসার গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আবু হানিফ, ভাইস প্রিন্সিপাল আ ন ম হেলাল উদ্দিন এবং শায়খ ড. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মহিউদ্দিন আহমদ।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের নতুন কিছু শেখা, প্রশ্ন করা ও গবেষণায় আগ্রহী হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে তা মানবকল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মাওলানা মহিউদ্দিন আহমদ বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল নয়, শিক্ষার্থীদের সৃজনশীল, অনুসন্ধিৎসু ও উদ্ভাবনী চিন্তার অধিকারী হতে হবে। বিজ্ঞান মেলার মতো সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আয়োজকরা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যতের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। প্রথমবারের এ আয়োজনের মাধ্যমে মাদরাসাটিতে বিজ্ঞানচর্চার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

১ দিন আগে
দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

২ দিন আগে
১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

৩ দিন আগে
৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৬ দিন আগে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ সপ্তাহ আগে
৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

১ সপ্তাহ আগে