বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিজ্ঞপ্তি দিয়ে বিইআরসি জানায়, বুধবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিইআরসি জানায়, প্ল্যাটস রেটের গড়, সেপ্টেম্বর মাসে আমদানি করা ক্রুড অয়েলের সিআইএফ মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় বিপিসির সরবরাহ করা ফার্নেস অয়েলের দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে ফার্নেস অয়েলের দাম ছিল লিটারপ্রতি ৯৬ টাকা ৮৬ পয়সা।


