প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১২০ শতাংশ নিশ্চিত, দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● বারডেমের মহাপরিচালক হলেন নাছির উদ্দিন ● ৫০৭ কোটি টাকার ভুয়া বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত ● সিলেটের নদীভাঙন ও বন্যা ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ● চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায় ● সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী ● নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ●

জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও বিভিন্ন কর্মসূচি দেশের বাণিজ্য ও বিনিয়োগে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমায় সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে প্রায় ১১টি দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০টি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি দেশের বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় এর প্রভাব নির্দিষ্ট করে বলা কঠিন। জ্বালানি তেলের দাম সমন্বয়ের কারণে দ্রব্যমূল্যে প্রভাব কমাতে সরবরাহব্যবস্থা আরও সুসংহত ও মসৃণ করার কাজ চলছে। একই সঙ্গে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও সরবরাহে বাধা ঠেকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে সিলেটে একটি এআই প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সিলেটের তরুণদের ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত করার সুযোগ তৈরি করা হবে।

সিলেটের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে যোগাযোগব্যবস্থা ও আইনশৃঙ্খলার ওপর গুরুত্ব দেন তিনি। সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ ও রেল যোগাযোগ উন্নয়নের পাশাপাশি নগরজুড়ে উন্নত প্রযুক্তির সিসিটিভি স্থাপনের উদ্যোগের কথাও জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মন্ত্রী বলেন, নিরাপত্তার অনুভূতি না থাকলে বিনিয়োগ ও উন্নয়ন সম্ভব নয়। সিলেটকে বাসযোগ্য, বিনিয়োগ, ব্যবসা ও পর্যটনের জন্য আরও আকর্ষণীয় শহর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

১ দিন আগে
কাউকে তুষ্ট করতে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা: হুমায়ুন কবির

কাউকে তুষ্ট করতে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা: হুমায়ুন কবির

১ দিন আগে
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার

১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার

২ দিন আগে
ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

২ দিন আগে
ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

৩ দিন আগে
জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

৪ দিন আগে