প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নাসিরনগরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন ● এ বছর ৪৩ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড: কৃষিমন্ত্রী ● ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা ● ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ ● সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে যাবে: ডিএসসিসি প্রশাসক ● রাজধানীতে নতুন সাঁড়াশি অভিযান, চিহ্নিত অপরাধপ্রবণ হটস্পট ● জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর ● এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ ● কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব ● মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ●

রাজধানীতে নতুন সাঁড়াশি অভিযান, চিহ্নিত অপরাধপ্রবণ হটস্পট

বিজ্ঞাপন
রাজধানীতে নতুন সাঁড়াশি অভিযান, চিহ্নিত অপরাধপ্রবণ হটস্পট
রাজধানীতে কিশোর গ্যাং, চাঁদাবাজি, সশস্ত্র হামলা ও জমি দখলসহ সংগঠিত অপরাধ দমনে নতুন করে সমন্বিত অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর, আদাবর ও ক্যান্টনমেন্ট-সংলগ্ন কয়েকটি এলাকাকে অপরাধপ্রবণ হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব এলাকায় সক্রিয় অপরাধী চক্রের পাশাপাশি তাদের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুর এবং মোহাম্মদপুর-আদাবরে জমি দখলের অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মোহাম্মদপুর-আদাবরের চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, বসিলা, শ্যামলী হাউজিং ও জেনেভা ক্যাম্প এবং মিরপুর-পল্লবীর কয়েকটি এলাকা নজরদারিতে রাখা হয়েছে। ইসিবি চত্বর ও ক্যান্টনমেন্ট-সংলগ্ন দক্ষিণ মানিকদীর কিছু এলাকাও বিশেষ নজরে রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পুলিশের নথি অনুযায়ী, রাজধানীতে ১৫৮টি কিশোর গ্যাং সক্রিয় এবং এসব চক্রে ১ হাজার ২১৯ জন সদস্য রয়েছে। তাদের পেছনে প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার অভিযোগও যাচাই করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। তবে এসব অভিযোগের প্রমাণ আইনগত প্রক্রিয়ায় যাচাই করা হবে।

অপরাধীদের পাশাপাশি বিদেশে থাকা কয়েকজনের সঙ্গে দেশীয় চক্রের যোগাযোগ, অর্থায়ন ও নির্দেশনার বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে হটস্পটে টহল বাড়ানো, বডি ক্যামেরা ও সিসিটিভি ব্যবহারের পাশাপাশি ৯৯৯ সেবার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

দীর্ঘমেয়াদে অপরাধপ্রবণ এলাকায় এআই-নির্ভর সিসিটিভি নজরদারি, ক্রাইম সিন ম্যানেজমেন্ট ইউনিট এবং সাইবার-মাদক প্রতিরোধ সেল গঠনের পরিকল্পনার কথাও জানা গেছে। তবে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮

৫৪ মিনিট আগে
জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১ ঘণ্টা আগে
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ

১ ঘণ্টা আগে
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘণ্টা আগে
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে
বাংলাদেশ-তুরস্কের বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

বাংলাদেশ-তুরস্কের বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

৪ ঘণ্টা আগে