মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আলোচনা সভা, সম্মাননা, স্মারক ও উপহার প্রদান করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোজাদ্দেক হোসেন। শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিদায়ী প্রধান শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটি, এলাকাবাসী এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট, সম্মাননাপত্র ও বিভিন্ন উপহার দেওয়া হয়। পরে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে ফুলের মালা দিয়ে তাঁকে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানের শেষ দিকে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ শিক্ষকতা জীবনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে ক্ষমা চান মো. মাহবুব আলম চৌধুরী। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
দীর্ঘদিনের কর্মস্থল বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে বিদায় নেন বিদায়ী প্রধান শিক্ষক।




