প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

বিজ্ঞাপন
অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
বাড়িঘর, দোকানপাট বা প্রতিষ্ঠানের আশপাশে অবহেলার কারণে মশার প্রজননস্থল তৈরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি ছাদ, ড্রেন, টব, ফ্রিজ বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের নিচে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বিশেষ করে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি জমে মশার প্রজনন হলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের জীবন রক্ষায় গাফিলতি বরদাশত করা হবে না।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে জানিয়ে প্রশাসক বলেন, প্রতি শনিবারের এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশ নিতে হবে। নতুন প্রজন্মকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের যত্রতত্র ব্যবহার ও বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ে পানির পাম্প স্থাপন, ফুটওভারব্রিজ সরানোর উদ্যোগ এবং বাসের টোল ফ্রি করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের আশ্বাস দেন প্রশাসক। এ ছাড়া শিক্ষার্থীদের টিফিনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

৭ মিনিট আগে
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

৮ ঘণ্টা আগে
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে গুরুত্ব

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে গুরুত্ব

১ দিন আগে
চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা আরও কার্যকর হবে: ববি হাজ্জাজ

চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা আরও কার্যকর হবে: ববি হাজ্জাজ

২ দিন আগে
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

৩ দিন আগে
একাদশে ভর্তি আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

একাদশে ভর্তি আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

১ সপ্তাহ আগে