প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

একাদশে ভর্তি আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

বিজ্ঞাপন
একাদশে ভর্তি আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। এবারও কোনো ভর্তি পরীক্ষা থাকছে না।

আবেদন ফি ২২০ টাকা। প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নিশ্চায়ন শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর কলেজে ভর্তি হতে হবে। ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বছর এবং আগের দুই বছরে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তিন বিভাগেই—বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—আবেদন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রতিটি কলেজের ৯৩ শতাংশ আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য থাকবে। বাকি আসনে নির্ধারিত কোটা প্রযোজ্য হবে।

যেভাবে আবেদন করবেন

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আবেদন করতে হবে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে। প্রথমে ২২০ টাকা ফি পরিশোধ করে ‘Sign Up’ থেকে এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের বছর দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর পছন্দের ৫ থেকে ১০টি কলেজ নির্বাচন করে আবেদন সাবমিট করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষের আবেদনও শুরু হয়েছে। আলিমের আবেদন চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে গুরুত্ব

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে গুরুত্ব

১৫ ঘণ্টা আগে
চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা আরও কার্যকর হবে: ববি হাজ্জাজ

চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা আরও কার্যকর হবে: ববি হাজ্জাজ

১ দিন আগে
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

২ দিন আগে
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও বাড়ছে বেতন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও বাড়ছে বেতন

১ সপ্তাহ আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১ সপ্তাহ আগে
২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন

১ সপ্তাহ আগে