প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে গুরুত্ব

বিজ্ঞাপন
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে গুরুত্ব
প্রাথমিকের নতুন কারিকুলামে শিক্ষার্থীদের শ্রবণ (লিসেনিং) ও কথন (স্পিকিং) দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ঢাকা পিটিআইতে আয়োজিত ‘বাংলাদেশ টিএমটিই (ট্রেনিং অব মাস্টার ট্রেনার্স ইন ইংলিশ) সদস্য সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, ভাষা শিক্ষার চারটি মৌলিক দক্ষতা—শুনে বোঝা, কথা বলা, পড়া ও লেখা—সমানভাবে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের শুনে বোঝা ও সঠিকভাবে কথা বলার দক্ষতা গড়ে তুলতে কারিকুলামে প্রয়োজনীয় অনুশীলন ও কার্যক্রম রাখা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ইংরেজি ভাষায় বিপুল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান সংরক্ষিত রয়েছে। তাই শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞানের সঙ্গে যুক্ত করতে ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা জরুরি।

ববি হাজ্জাজ আরও বলেন, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষাদান যথেষ্ট নয়। ভিডিও, ওয়ার্কবুক, ডিজিটাল কনটেন্ট, খেলাধুলাসহ আধুনিক শিক্ষণ-উপকরণ কার্যকরভাবে ব্যবহারে শিক্ষকদের সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, শিক্ষা হতে হবে সবার অধিকার, দক্ষতাভিত্তিক, ক্যারিয়ারমুখী ও নৈতিকতাসম্পন্ন। পরিবর্তন আনতে হলে তা সুনির্দিষ্ট, বাস্তবভিত্তিক ও ফলাফলনির্ভর হতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ব্রিটিশ কাউন্সিল ও টিএমটিই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা আরও কার্যকর হবে: ববি হাজ্জাজ

চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা আরও কার্যকর হবে: ববি হাজ্জাজ

১ দিন আগে
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

২ দিন আগে
একাদশে ভর্তি আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

একাদশে ভর্তি আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

১ সপ্তাহ আগে
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও বাড়ছে বেতন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও বাড়ছে বেতন

১ সপ্তাহ আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১ সপ্তাহ আগে
২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনা হবে: মাহদী আমিন

১ সপ্তাহ আগে