প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব: ভূমিমন্ত্রী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

বিজ্ঞাপন
উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
শুধু উদ্ভাবন সৃষ্টি নয়, তা অর্থনৈতিক ও সামাজিক মূল্যে রূপান্তর করে বাজারে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ জন্য উদ্ভাবকদের অর্থায়ন, নীতিগত সহায়তা, শিল্পখাতের সঙ্গে অংশীদারত্ব ও মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী জানান, আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, শিক্ষার্থী, গবেষক, বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ ও শিল্পপ্রতিষ্ঠান নতুন নতুন সমাধান তৈরি করলেও এসব উদ্যোগকে বিনিয়োগ, শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করাই বড় চ্যালেঞ্জ। এবারের মেলার লক্ষ্য একটি শক্তিশালী ও বাজারমুখী উদ্ভাবনী পরিবেশ তৈরি করা।

মেলায় ১০০ জনের বেশি উদ্ভাবক এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করবেন। এতে দেশের ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাংক, করপোরেট ও শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা অংশ নেবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন জানান, তিন দিনে ছয়টি পূর্ণাঙ্গ অধিবেশন, ছয়টি সমান্তরাল অধিবেশন ও পাঁচটি গোলটেবিল বৈঠকসহ মোট ১৭টি অধিবেশন ও সংলাপ অনুষ্ঠিত হবে। মেলা শেষে সম্ভাবনাময় উদ্ভাবনগুলোকে কেন্দ্র করে একটি সংযুক্ত উদ্ভাবন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি বলেন, এর মাধ্যমে উদ্ভাবন চিহ্নিত করার পাশাপাশি উন্নয়ন, অর্থায়ন, মেধাস্বত্ব সুরক্ষা ও বাজারজাতকরণে সহায়তা দেওয়া হবে। মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন অগ্রাধিকার খাতের উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি নীতি, বিনিয়োগ ও শিল্পের সঙ্গে উদ্ভাবনের সংযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে আরও উদ্ভাবনী, প্রতিযোগিতামূলক ও ভবিষ্যৎ-প্রস্তুত রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

৩৪ মিনিট আগে
গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী

৪৯ মিনিট আগে
২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

১ ঘণ্টা আগে
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

২ ঘণ্টা আগে
সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব: ভূমিমন্ত্রী

সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব: ভূমিমন্ত্রী

২ ঘণ্টা আগে