বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করা হলে অসুস্থ, অসচ্ছল ও বিপদগ্রস্ত সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা আরও বেশি সহায়তা পাবেন।
তিনি সাংবাদিকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান।
অনুষ্ঠানে ডিআরইউর নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



