প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

বিজ্ঞাপন
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ
দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী বানজুলসহ বিভিন্ন শহরে সড়ক অবরোধ, টায়ারে আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সোমবার ও মঙ্গলবার বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। টায়ারে আগুন জ্বালিয়ে প্রেসিডেন্ট আদামা ব্যারোর পদত্যাগের দাবিতে স্লোগান দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রেসিডেন্টের বাসভবন এবং দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জাতীয় পানি ও বিদ্যুৎ করপোরেশনের সদর দপ্তরের কাছেও বিক্ষোভ হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিদ্যুৎ সংকটকে ‘জরুরি অবস্থা’ ও ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট ব্যারো জানিয়েছেন, অক্টোবরের শেষ নাগাদ ২৪ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ উৎপাদন মেশিন স্থাপন করা হবে। পাশাপাশি অতিরিক্ত ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজও শিগগির শুরু হবে।

গাম্বিয়ায় বর্তমানে গরমের মৌসুম চলছে। বিভিন্ন এলাকায় পালাক্রমে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোথাও কোথাও টানা ৪৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে জনদুর্ভোগ ও ক্ষোভ বাড়ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গ্যালো জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত তাপমাত্রার কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়াকে সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবের কথাও উল্লেখ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আগামী ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিদ্যুৎ সংকট প্রেসিডেন্ট ব্যারোর সরকারের ওপর নতুন চাপ তৈরি করেছে। তৃতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

সূত্র: আলজাজিরা

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

১ দিন আগে
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

২ দিন আগে
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

৩ দিন আগে
সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি

সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি

৪ দিন আগে
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

৫ দিন আগে
বেলুচিস্তানে তিন দিনের অভিযানে নিহত ৪৮

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে নিহত ৪৮

৫ দিন আগে