মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলাবো উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা যদি মাদক নির্মূল করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। মা-বোনেরা নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করতে পারবেন না।”
আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে আড়িয়াল খাঁ নদে মাছের পোনা অবমুক্ত এবং উপজেলা পরিষদ মাঠে গাছের চারা রোপণ করেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লবসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



