প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১৪ দেশে এনআইডি পেয়েছেন ৫৪ হাজারের বেশি প্রবাসী আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ সিলেটে ড্রোন প্রশিক্ষণ স্কুল উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম পাবনায় শিক্ষার্থীদের নিয়ে মহাকাশবিষয়ক সেমিনার ‘আকাশ দেখার পাঠশালা’ অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

বিজ্ঞাপন
স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম
চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মীর শাহে আলম বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও রাজনীতিবিদ এবং ভারতে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৈঠকে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন, আমরাও আমাদের অভিজ্ঞতা তুলে ধরেছি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে চায় সরকার। এসব নির্বাচন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে। তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার।’

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপড়েনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চাননি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা উচিত নয়। দেশের জনগণ ও নির্বাচিত সরকার যা ভালো মনে করবে, সেটিই গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ‘পিপল টু পিপল’ সম্পর্ক আরও জোরদার করতে চায়। সাধারণ মানুষের জন্য যা ভালো, তা নিশ্চিত করতে দুই দেশের দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

৫৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

১ ঘণ্টা আগে
পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

২ ঘণ্টা আগে
মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে: শামা ওবায়েদ

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে: শামা ওবায়েদ

২ ঘণ্টা আগে