প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১৪ দেশে এনআইডি পেয়েছেন ৫৪ হাজারের বেশি প্রবাসী আমরা ভারতীয় সন্ত্রাসীকে জায়গা দিই না, আশা করি ভারতও দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ সিলেটে ড্রোন প্রশিক্ষণ স্কুল উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম পাবনায় শিক্ষার্থীদের নিয়ে মহাকাশবিষয়ক সেমিনার ‘আকাশ দেখার পাঠশালা’ অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

সিলেটে ড্রোন প্রশিক্ষণ স্কুল উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
সিলেটে ড্রোন প্রশিক্ষণ স্কুল উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে নজরদারি জোরদার, ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আধুনিক সরঞ্জাম পরিচালনায় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সিলেটে ‘সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণ স্কুল’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং সেখানে আয়োজিত ড্রোন প্রদর্শনী ঘুরে দেখেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজিবি সূত্র জানায়, নতুন এ প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সীমান্ত নজরদারিতে ড্রোন প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং আধুনিক সরঞ্জাম পরিচালনায় দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি সালাউদ্দিন আহমেদের প্রথম সরকারি সফরে সিলেট আগমন। তার সফরকে কেন্দ্র করে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তর ও নগরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুরে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। পরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

৪৯ মিনিট আগে
পাবনায় শিক্ষার্থীদের নিয়ে মহাকাশবিষয়ক সেমিনার ‘আকাশ দেখার পাঠশালা’

পাবনায় শিক্ষার্থীদের নিয়ে মহাকাশবিষয়ক সেমিনার ‘আকাশ দেখার পাঠশালা’

১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

২০ ঘণ্টা আগে
অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, নারায়ণগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রীর অসন্তোষ

অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, নারায়ণগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রীর অসন্তোষ

২১ ঘণ্টা আগে
জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

২১ ঘণ্টা আগে
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

২১ ঘণ্টা আগে