প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার: ডিএসসিসি প্রশাসক মাদক নির্মূল না হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ সিলেটে ড্রোন প্রশিক্ষণ স্কুল উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম পাবনায় শিক্ষার্থীদের নিয়ে মহাকাশবিষয়ক সেমিনার ‘আকাশ দেখার পাঠশালা’ অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী ১৬ বছরেই বাড়িছাড়া করেছিলেন বাবা-মা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও বাড়ছে বেতন

ঘরে ঘরে তামাক ও নিকোটিনের ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
ঘরে ঘরে তামাক ও নিকোটিনের ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় ঘরে ঘরে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সচেতনতার অভাবে দেশে অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। তামাক ক্যানসারের অন্যতম কারণ হওয়ায় এটি মানুষের অকালমৃত্যু ডেকে আনছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে প্রতিটি পরিবারে তামাক ও নিকোটিনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে সচেতনতামূলক ছবি ও বার্তা আরও ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। বিশেষ করে কিশোর-কিশোরীদের ছোটবেলা থেকেই তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে।

তামাক নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের আলোকে আরও কার্যকর, সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ঢাকা আহছানিয়া মিশনের সহসভাপতি এস এম ড. খলিলুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমায়ুন কবির

১৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

১৮ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

৫০ মিনিট আগে
অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

৫৭ মিনিট আগে
পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

১ ঘণ্টা আগে
মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে: শামা ওবায়েদ

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে: শামা ওবায়েদ

২ ঘণ্টা আগে