প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‘শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়’—ফেসবুকে মিজানুর রহমান আজহারী জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী পথ হারালে নতুন বাংলাদেশের যাত্রা আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী

জুলাইকে আড়াল করার চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

জুলাইকে আড়াল করার চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে আড়াল বা ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তার প্রতিরোধ গড়ে তোলা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ওআইআরডি) আয়োজিত ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের চেতনা থেকে সরে আসার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন ও চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে জনগণের রায়কে সম্মান জানানো ছাড়া অন্য কোনো পথে যাওয়ার সুযোগ নেই। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না জামায়াতে ইসলামী।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে যার যে অবদান রয়েছে, তা যথাযথভাবে ইতিহাসে লিপিবদ্ধ করতে হবে। একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রণয়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। তার মতে, ইতিহাস সংরক্ষণ এবং শহীদ পরিবারের যথাযথ মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি অভিযোগ করেন, আন্দোলন-পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক নেতার বক্তব্য ও অবস্থানে পরিবর্তন এসেছে এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তিনি বলেন, এটি নির্ধারিত সময়ে চালু করার বিষয়ে সরকার প্রতিশ্রুতি দিলেও দৃশ্যমান অগ্রগতি নিয়ে উদ্বেগ রয়েছে। জুলাইয়ের স্মৃতি ও আত্মত্যাগকে আড়াল করার কোনো প্রচেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই যোদ্ধাদের প্রতি কোনো ধরনের হয়রানি বা সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীল আচরণ করা উচিত। একই সঙ্গে তিনি দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ওআইআরডির উপদেষ্টা ও বুয়েটের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, মেজর (অব.) আখতারুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

৭ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের

১৭ ঘণ্টা আগে
এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

১৭ ঘণ্টা আগে
চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ

চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ

১ দিন আগে
ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ডও তার ফটোকপি: সরকারের সমালোচনায় জামায়াত আমির

ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ডও তার ফটোকপি: সরকারের সমালোচনায় জামায়াত আমির

২ দিন আগে
‘জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না’

‘জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না’

৩ দিন আগে