প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, বাড়ছে রুপা-প্ল্যাটিনামের মূল্যও সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‘শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়’—ফেসবুকে মিজানুর রহমান আজহারী জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী পথ হারালে নতুন বাংলাদেশের যাত্রা আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব।’

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

দেশের সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, যাতে ফ্যাসিবাদী শক্তি আর কোনোভাবে সুযোগ নিয়ে দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। বাংলাদেশের অর্জিত নতুন স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, পঞ্চগড়ের পাঁচজন কৃতী সন্তান জুলাই আন্দোলনে প্রাণ উৎসর্গ করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজল এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
‘শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়’—ফেসবুকে মিজানুর রহমান আজহারী

‘শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়’—ফেসবুকে মিজানুর রহমান আজহারী

১ ঘণ্টা আগে
জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক

১ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
পথ হারালে নতুন বাংলাদেশের যাত্রা আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: ড. ইউনূস

পথ হারালে নতুন বাংলাদেশের যাত্রা আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: ড. ইউনূস

১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে
৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী

৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে