প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিবর্গ পাবেন মাসিক সম্মানি: জনপ্রশাসন উপদেষ্টা ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির কফিল আকামা নবায়ন না করলেও চাকরি বদলের সুযোগ, সৌদির সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশের বৈঠক

‘জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না’

‘জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না’
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।’

শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরের কান্দিরপাড়ে গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কুমিল্লা জেলা শাখা আয়োজিত ‘জাগ্রত’ শীর্ষক জুলাই সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আন্দোলনের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ড. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল এবং সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাজী নুরুদ্দিন আহম্মেদ।

এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. জহিরুল আলম ও অর্থ সম্পাদক ডা. জুয়েল রানা।

এ সময় এনডিএফের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. জিয়া উদ্দিন, সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল হক লিটন, ডা. মাহবুব আলম এবং অধ্যাপক ডা. মো. শাহ আলম বক্তব্য দেন। সম্মেলনে জুলাই আন্দোলনের শহীদ সাদমানের মা ও শহীদ মাসুম মিয়ার বাবা তাদের অনুভূতি তুলে ধরেন। এছাড়া জুলাই আন্দোলনের যোদ্ধা আবু রায়হান, রাশেদুল হাসান, আল আমিনসহ বিভিন্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের

১৬ ঘণ্টা আগে
এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির

১৬ ঘণ্টা আগে
জুলাইকে আড়াল করার চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

জুলাইকে আড়াল করার চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান

২২ ঘণ্টা আগে
চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ

চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিবাদ, জানালেন কারণ

১ দিন আগে
ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ডও তার ফটোকপি: সরকারের সমালোচনায় জামায়াত আমির

ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ডও তার ফটোকপি: সরকারের সমালোচনায় জামায়াত আমির

২ দিন আগে
বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: নারায়ণগঞ্জ জামায়াত আমির

বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: নারায়ণগঞ্জ জামায়াত আমির

৩ দিন আগে