প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০ ● লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে জেট ফুয়েলের দাম ● প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ● যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক ● তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর ● বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, নগর অবকাঠামোয় বড় বরাদ্দ ● হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৯৩ ● প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি ● মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ●

তিন সপ্তাহের উত্থান থামল, ডিএসইর বাজার মূলধন কমল ৯ হাজার ৬১৩ কোটি টাকা

বিজ্ঞাপন
তিন সপ্তাহের উত্থান থামল, ডিএসইর বাজার মূলধন কমল ৯ হাজার ৬১৩ কোটি টাকা
টানা তিন সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতার পর গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে বড় ধরনের সংশোধন দেখা গেছে। সপ্তাহজুড়ে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৯ হাজার ৬১৩ কোটি টাকা কমেছে। একই সঙ্গে প্রধান মূল্যসূচকসহ সব সূচক এবং লেনদেনেও উল্লেখযোগ্য পতন হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই সূচক কমেছে। পুরো সপ্তাহে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে ২৪০টির দাম কমেছে। অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১ হাজার ২৭০ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯ হাজার ৬১৩ কোটি টাকা। এর আগে টানা তিন সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ১৮ হাজার ৩৫৭ কোটি টাকা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাজার মূলধনের পাশাপাশি প্রধান মূল্যসূচক ডিএসইএক্সও উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহজুড়ে সূচকটি ৯৬ দশমিক ০৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ হ্রাস পেয়েছে। আগের তিন সপ্তাহে সূচকটি মোট ২৪৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছিল।

ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর ডিএসই শরিয়াহ সূচক ২৩ দশমিক ৮০ পয়েন্ট বা ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। অন্যদিকে, বড় মূলধনী কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ৩৪ দশমিক ৯১ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

লেনদেনের গতিতেও বড় ধরনের ধীরগতি দেখা গেছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ২৬ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকা। ফলে দৈনিক গড় লেনদেন কমেছে ৪১১ কোটি ৫৮ লাখ টাকা বা প্রায় ২৭ দশমিক ৯১ শতাংশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ছিল মালেক স্পিনিং, যার শেয়ারে প্রতিদিন গড়ে ২৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ৪৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা টেকনো ড্রাগস-এর শেয়ারে গড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৪ লাখ টাকা এবং তৃতীয় স্থানে থাকা আইটি কনসালটেন্টস-এর শেয়ারে গড়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৮৯ লাখ টাকা।

এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স, সিটি ব্যাংক, ফারইস্ট নিটিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, লংকাবাংলা ফাইন্যান্স এবং ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শেয়ারবাজার থেকে আরও
সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির

সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির

২ দিন আগে
আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

৩ দিন আগে
পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

৬ দিন আগে
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ

২ সপ্তাহ আগে
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

২ মাস আগে
স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের

স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের

২ মাস আগে